শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘সাহসী ভূমিকার জন্য প্রিন্সিপাল হাবীব সিংহপুরুষ খেতাব পেয়েছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর সিলেটের সিংহপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যুব জমিয়ত বাংলাদেশ এর সভাপতি মাওলানা তাফহীমুল হক ও সেক্রেটারী মাওলানা ইসহাক কামালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ৷

প্রচার সম্পাদক মাওলানা রেজাউল কারীম প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমান রহ. ছিলেন ইসলাম ও মুসলিম জাতির একজন দরদি অভিভাবক ও বিপ্লবী-বীর সিপাহসালার৷ তার ইন্তেকালে জাতি আজ মুসলিম মিল্লাতের একজন মহান কিংবদন্তি অভিভাবককে হারিয়েছে৷ এই শূন্যস্থান সহজে পূরণ হবার নয়৷

নেতৃবৃন্দ বলেন- জাতীয় ও স্থানীয়ভাবে ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে এবং সকল প্রকার অন্যায়, অশ্লিলতা ও ইসলাম বিরোধী অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তিনি গর্জে উঠতেন এবং জাতিকে জাগিয়ে তুলতেন৷ এজন্য সর্বমহলে তিনি সিংহপুরুষ খেতাবে ভূষিত হয়েছেন৷

যুব জমিয়ত নেতৃবৃন্দ বলেন- ইসলামের মহান এ খাদিম ও মুসলিম উম্মাহর দরদী অভিভাকের বিদায়ে আমরা এবং পুরো দেশবাসী আজ গভীরভাবে শোকাহত৷

শোকসন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামের দোআ করেন!

ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর শোক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর সিলেটের সিংহপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি এম সাইফুর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমান রহ. ছিলেন ইসলাম ও মুসলিম জাতির একজন দরদি অভিভাবক ও বিপ্লবী প্রাণ পুরুষ৷

তাঁর ইন্তেকালে জাতি আজ মুসলিম মিল্লাতের একজন মহান কিংবদন্তি অভিভাবককে হারিয়েছে৷

তিনি আরো বলেন, জাতীয় ও স্থানীয়ভাবে ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে এবং সকল প্রকার অন্যায়, অশ্লিলতা ও ইসলাম বিরুধী অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তিনি গর্জে উঠতেন এবং জাতিকে জাগিয়ে তুলতেন৷ এজন্য সর্বমহলে তিনি সিংহপুরুষ খেতাবে ভূষিত হয়েছেন৷

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, ইসলামের মহান এ খাদিম ও মুসলিম উম্মাহর দরদী অভিভাকের বিদায়ে আমরা এবং পুরো দেশবাসী আজ গভীরভাবে শোকাহত৷

শোকসন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপà¦