আওয়ার ইসলাম: জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি.চৌধুরীর একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইউটিউবে ভেসে বেড়াচ্ছে এটি।
ফোনালাপে ঐক্য প্রক্রিয়ায় কেন বিকল্প ধারা নেই, মান্নার থাকার কথা না থাকলেও শেষ পর্যন্ত কেন গেলেন এসব নিয়ে তর্ক হয় দুজনের। মাহী বি.চৌধুরী জাতীয় ঐক্য নিয়ে ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলেও মন্তব্য করেন ফোনালাপে।
জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে মান্নার ঘোষণাপত্র পাঠ নিয়েও সমালোচনা করেন মাহী। এবং বিকল্প ধারাকে অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
মান্না ও মাহীর ফাঁস হওয়া ফোনালাপটি পাঠকদের জন্য তুলে ধরা হলো
মাহী: মান্না ভাই
মান্না: হ্যাঁ ভাই
মাহী: আপনি কি আব্বার সঙ্গে কথা বলে ঘোষণাপত্র পাঠ করলেন মান্না ভাই?
মান্না: না না না, পিছনের সিনটা হয়েছে, আমারও হয়তো ভালো ভাবা দরকার ছিলে। কারণ হলো যে (আ স ম) রব ভাই কথা বলেছিলেন স্যারের (বি চৌধুরী) সাথে এবং স্যার বলেছিলেন হ্যাঁ আমি বসে চিন্তা করছি, আধা ঘণ্টা পর জানাচ্ছি। আমি ভাবছি উনি আসবেন।
মাহী: না না, আব্বা আমার পাশে বসেই রব চাচার সঙ্গে কথা বলছেন। আর উনি যদি বলে থাকেন তাহলে সেটা সত্য নয়। আর আব্বাতো আপনার সাথে নিজে কথা বলছেন মান্না ভাই।
মান্না: না না আমার সাথে কথা বলেছেন কি। কথাতো সব ঠিকই আছে, যেগুলো ভুলভাল ছিলো সেগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। আমার অনেকগুলো কথা আছে সামনাসামনি বলব। ফোনে সব বলতে পারব না। একটা সিচুয়েশন হয়েছে, যেটা আমি এভয়েড করতে পারিনি। আমি এভয়েড করতে পারতাম, যদি এই ঘটনা না ঘটতো... কারণ অলদো আই সেইড নো, অ্যান্ড ইট ওয়াজ টোল্ড। তারপরে সবার কথাবার্তা শোনার পরে আমি অ্যাগ্রি হয়েছি। তখনও ঘোষণাপত্র পড়ার কথা হয়নি, আমিতো প্রথমে ভাবছি যাবোই না।
মাহী: কিন্তু সকাল থেকে ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব কামাল হোসেন সাহেবকে সরাই নিয়ে গেলেন ওনার বাসা থেকে। এ চিন্তাটা আগেই ছিলো মওদুদ সাহেবের যে- বি চৌধুরী ও কামাল হোসেনকে একলা বসতে দেওয়া যাবে না। এবং বি চৌধুরীকে অপমান করলেন। এই যে একটা পরিকল্পনা, এই একটা চক্রের মধ্যেতো আপনারা পড়ে গেলেন মান্না ভাই।
মান্না: না না না, এসব চক্রের মধ্যে পড়বো না, বাইরেই থাকবো। চিন্তা করেন না, আপনাদের আনাও যাবে। আচ্ছা আপনি আমাকে কেনো দোষারোপ করছেন মিছামিছি? আমি কি বেইমানি করলাম?
মাহী: না না আমি এই ওয়ার্ডটাই উচ্চারণ করি নাই। বাট আমি বলছি আব্বা যখন নিজে আপনাকে বলছেন, আপনি আমাদের প্রেস কনফার