রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

তওবা করেছি, আর না: ডা. বদরুদ্দোজা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জীবদ্দশায় আর কোনোদিন বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করবো না। ‘তওবা করেছি, আর কখনো না’।

তিনি আরও বলেন, জোট তো দূরের কথা, বিএনপির সঙ্গে বসার আগেও দশবার চিন্তা করবো।

রোববার (১৪ অক্টোবর) ক্ষোভের সঙ্গেই এমন কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি।

সাংবাদিকরা তাকে নতুন জোট সম্পর্কে প্রশ্ন করলে বলেন, ন্যাড়া একবারই বেল তলায় যায়। আমরা তো দুটি শর্ত দিয়েছি। আপনার কি মনে হয় তারা মানবে? অসম্ভব।

বি চৌধুরী বলেন বিএনপি একটা কাজ ভালো পারে মানুষকে অপমান করতে, অসম্মান করতে।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি তো অপমানিত হলেন ড. কামাল হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, উনি সকালে কি বলেন আর বিকেলে কি বলেন, নিজেই জানেন না। উনি তো নিজের বুদ্ধিতে কিছু করেন না।

তিনি আরও বলেন, ড. কামাল যা করেছেন, দেশবাসী দেখেছে। নিশ্চয়ই দেশবাসীই এর মূল্যায়ন করবে।

ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ