শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

সেনাপ্রধানকে নিয়ে ভুল তথ্য, জাফরুল্লাহর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল এম এ আজিজ আহমেদকে নিয়ে দেয়া ভুল তথ্যের জন্য সেনাপ্রধানের কাছে দুঃখ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ বলেন, ‘টক শোতে আলোচনাকালে আমি দেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে অসাবধানতাবশত একটি ভুল তথ্য উল্লেখ করেছিলাম। এমন ভুল বক্তব্যে ও শব্দ বিভ্রাটের জন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’

শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলন করেন জাফরুল্লাহ চৌধুরী। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পরদিন মঙ্গলবার রাত দশটায় বেসরকারি নিউজ চ্যানেল সময় টিভিতে ‘সম্পাদকীয়’ শিরোনামের টকশোতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

সেখানে আর্জেস গ্রেনেড প্রসঙ্গে কথা উঠলে বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, বর্তমান সেনাপ্রধান আজিজ আহমেদ চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি বা কমাড্যান্ট ছিলেন।

সে সময় চট্টগ্রাম বা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্যাপক সংখ্যক সমরাস্ত্র, গোলাবারুদ চুরি বা হারিয়ে বা বিক্রি হয়ে গিয়েছিল। এজন্য আজিজ আহমেদের কোর্ট মার্শালও হয়েছিল।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

জাফরুল্লাহর এমন বক্তব্যের পর সারাদেশে শুরু হয় তোলাপাড়। সেনাসদর দপ্তর থেকেও এমন বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। সেনাদপ্তর থেকে পাঠানো প্রতিবাদে বলা হয়, টকশোতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চাকরি জীবনে কখনোই চট্টগ্রামের জিওসি বা কমাড্যান্ট হিসেবে নিয়োজিত ছিলেন না।

তিনি সেপ্টেম্বর ২০১০ থেকে জুন ২০১১ পর্যন্ত কুমিল্লায় ৩৩ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ছিলেন। জুন ২০১১ থেকে মে ২০১২ পর্যন্ত ঢাকার মিরপুরে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এবং মে ২০১২ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘জেনারেল আজিজকে আমি অসাবধানতাবশত কোনও মনকষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি পুনরায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য প্রয়োজন যে আমি ইতিমধ্যে বিগত দুই দিন কয়েকটি সংবাদ মাধ্যমে আমার বক্তব্যে ভুল শব্দচয়ন ও শব্দবিভ্রাটের বিষয় প্রকাশ করে সেনাপ্রধানের কাছে দুঃখ প্রকাশ করেছি। চূড়ান্তভাবে ভুল বোঝাবুঝির অবসান করতেই এই সংবাদ সম্মেলন।’

আরো পড়ুন-
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট 
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি
অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ