রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


‘আমি রাজনীতি করি না, বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

কওমি মাদরাসার স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে শর্তহীনভাবে ‘কওমি সনদ’ এর সরকারি স্বীকৃতি অর্জন করতে অগ্রণি ভূমিকায় রাখায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে সংবর্ধনা দিয়েছে চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থা।

আজ ১৩ অক্টোবর শনিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বিশেষ শোকরিয়া ও দোয়া মাহফিলে দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমাদ শফী এ সংবর্ধনা দেয়া হয়।

কওমি সমালোচনার জবাব

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন সংস্থার উপদেষ্টা মুফতী জসীম উদ্দীন।

সভায় আল্লামা শাহ আহমদ শফীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা নূরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে সাথে নানা ফিতনাও দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে মুসলমানদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও বিভেদ বাড়ছে। হেফাজতকে নিয়ে স্যোশাল মিডিয়ায় উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও মিথ্যাচার চালানো হচ্ছে। কোন ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া, স্যোশাল মিডিয়া বা ব্যক্তি বিশেষের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি।

আল্লামা শফী বলেন, কওমি মাদরাসা সনদের স্বীকৃতি আর হেফাজতে ইসলামের ১৩ দফার আন্দোলন এক নয়। হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান-আক্বিদা রক্ষার সংগ্রামে একটি বৃহত্তম ধর্মীয় সংগঠন। আমরা এই ঈমানি আন্দোলনের নীতি ও আদর্শ সংরক্ষণে সদা প্রস্তুত রয়েছি।

হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয় উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই। কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না, কাউকে মনোনয়ন বা সমর্থন দেয়নি, দিবেও না। কিন্তু কেউ যাতে এর প্রভাব খাটিয়ে নির্বাচনে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। হেফাজতের নীতি আদর্শের ওপর আমরা অটল রয়েছি। ১৩ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত হেফাজতের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।

লিখিত বক্তব্যে আমীরে হেফাজত আল্লামা আহমদ শফী আরো বলেন, সনদের স্বীকৃতি কারো করুণা নয়, এটা আমাদের অধিকার। নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রে দেওবন্দী ওলামাদের বহু অবদান রয়েছে। সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে পাস হওয়ায় বোর্ড চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো মানে সরকাà¦