শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বিমানবন্দরের দেয়াল ভেঙে উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমানবন্দরের দেয়াল ভেঙে উড়ে গেল এয়ার এয়ার ইন্ডিয়ার দুবাইগামী একটি বিমান। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ঘটে এ দুঘর্টনাটি। বিমানে ক্রুসহ ১৩৬ যাত্রী ছিলেন। এ দুঘর্টনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। খবর এনডিটিভি-এর।

খবরে বলা হয়, তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দর থেকে ১৩৬ যাত্রী নিয়ে রাত সোয়া ১টার দিকে উড়েছিল বিমানটি। আর ওড়ার সময় ঠিকমতো আকাশে ডানা মেলতে পারেনি এটি। বিমানবন্দরেরই একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায় বিমানের দুটি চাকা।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

এতে দেয়ালের ওপরের অংশসহ দেয়ালে লাগানো ইনস্ট্রুমেন্টেশন ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) অ্যান্টেনা ভেঙে পড়ে যায়। দ্রুত এটিএস থেকে যোগাযোগ করা হয় পাইলটদের সঙ্গে। ততক্ষণে বিমান চেন্নাইয়ের আকাশে ভেসে গেছে। তাই বিমানটি জরুরি ভিত্তিতে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করান পাইলটরা।

মুম্বাইয়ে অবতরণের পর দেখা যায় বিমানের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমানে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে গেছে ইতিমধ্যে।

কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, মুম্বাই বিমানবন্দরের সব যাত্রীকে নামিয়ে অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দুই পাইলটকে আপাতত কাজ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন- ‘আমরা ক্ষমতায় গেলে কেবল মানুষ নয়, পশু পাখি সবাই অধিকার পাবে’

ভিডিওতে দেখতে ক্লিক করুন...

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ