শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘তিতলি’ কতটা প্রভাব ফেলবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

ভারতের উড়িষ্যা ও অন্ধ্রের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। আজ  বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজ্য দুটির উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। খবর আনন্দবাজার-এর।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করা গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উড়িষ্যার গোপালপুরে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে আঘাত হানার সময় এ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০-১৬০ কিলোমিটার।

তবে ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে বাংলাদেশে মানুষের ভয়ের কিছু নেই বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হলেও প্রবল এ ঘূর্নিঝড়ের বড় কোন প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানায় তারা।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান সকাল সাড়ে ৮টায় বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ঘূর্ণিঝড় তিতলি নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্ক বা ভয়ের কোনো কারণ নেই।

আবহাওয়াবীদ নিঝুম আহমেদ বলেন, তিতলি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই, তবে নিম্মচাপ আকারে আসবে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আজ ভোর থেকে ঘূর্ণিঝড়টি গোপালপুরের কাছ দিয়ে ভারতের ওড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে আজসহ আাগামী ২-১ দিন সারাদেশে মেঘলা আবহাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে ।

আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় তিতলির সর্বশেষ অবস্থান জানিয়ে বলছে, হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’র গোপালপুরের কাছ দিয়ে ভারতের ওড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করতে শুরু করেছে। পরবর্তী ২/৩ ঘণ্টার মধ্যে তা উপকূল অতিক্রম করবে। সমুদ্র বন্দরসমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে তিতলি

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ