মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

৮ বছরের শিশু উদ্ধার করলো ১৫শ’ বছরের পুরনো তলোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৮ বছর বয়সী এক শিশু সুইডেনের একটি হ্রদে সাঁতার কাটতে গিয়ে ভাইকিং-পূর্ব যুগের একটি তলোয়ারের সন্ধান পেয়েছে।

সাগা ভনেস্ক নামের ৮ বছরের মেয়েটি সুইডেনের জঙ্কোপিং শহরে বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিল। সেখানকার ভিদোস্ত্রা হ্রদে সাঁতার কাটার সময় প্রাচীন এ নিদর্শনের খোঁজ পায় সে। খবর বিবিসির।

প্রাথমিকভাবে তলোয়ারটি এক হাজার বছরের পুরনো বলে মনে করা হলেও স্থানীয় জাদুঘরের বিশেষজ্ঞরা জানান, তলোয়ারের বয়স ১৫০০ বছরের কাছাকাছি হতে পারে।

কর্মকর্তারা জানান, সাগা ভনেস্ক যে সময় সাঁতার কাটছিল খরার কারণে তখন হ্রদের পানির উচ্চতা কম ছিল, যে কারণে সহজেই তলোয়ারটির সন্ধান মেলে।

ভিদোস্ত্রা হ্রদে সাঁতরানোর সময় ‘পানির মধ্যে একটি লাঠির মতো বস্তু পায়ে লাগার পর’ তলোয়ারটির সন্ধান পায় সাগা।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

‘পানির মধ্যে কিছু একটা আছে বলে অনুভূত হয় আমার, পরে আমি সেটাকে তুলে এর একটা হাতল দেখতে পাই। এটি যে তলোয়ারের মতো দেখতে, তা গিয়ে বাবাকে বলি,’ স্থানীয় টেলিভিশন এসভেরিয়েসকে এমনটাই জানায় সাগা ভনেস্ক।

তলোয়ারটি এখন স্থানীয় জাদুঘরে রাখা আছে বলে জানিয়েছে বিবিসি। সাগার আবিষ্কারের পরপরই জাদুঘর ও শহর কর্তৃপক্ষ ভিদোস্ত্রা হ্রদে অনুসন্ধান চালায়। খুঁজে পায় তৃতীয় শতকে ব্যবহৃত পুরনো একটি ব্রোচ।

অনুসন্ধান কার্যক্রম এখনও শেষ হয়নি বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। তাদের প্রত্যাশা হ্রদে আরও পুরনো নিদর্শন মিলতে পারে।

ভারতে ৪০০০ বছর পুরোনো রথ ও সমাধি আবিষ্কার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ