শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

করলার অসাধারণ স্বাস্থ্যগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাদে তেতো বলে অনেকেই করলা খেতে পছন্দ করেন না। তবে এই সবজির পুষ্টিগুণ জানলে হয়ত আপনার মত বদলাবে। চলুন তবে জেনে নেওয়া যাক কী কী উপকারে লাগে এটি-

এলার্জি প্রতিরোধে করলার রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও উত্তম এটি। নিয়মিত করলার রস পানে রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে।

কিছু কওমি কিছু হেফাজত ও চেতনার আস্তিন

দৃষ্টি শক্তি ভালো রাখতে এবং চোখের নানা সমস্যা থেকে মুক্তি পেতে একটি প্রয়োজনীয় উপাদান বিটা ক্যারোটিন। ব্রোকলির চেয়ে দ্বিগুণ পরিমাণ বিটা ক্যারোটিন রয়েছে করলায়। আর তাই চোখ ভালো রাখতে চাইলে খেতে হবে এ সবজি।

করলায় রয়েছে ভিটামিন সি, যা ত্বক ও চুলের সুস্থতায় বিশেষ জরুরি। এছাড়াও করলার রস দেহের রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে।

এতে রয়েছে ভিটামিন-বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ফলিক এসিড, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম এর মতন উপকারি উপাদানগুলো। উপকারিতা রয়েছে করলা পাতার রসেও।

কেবল করলা নয়, করলা পাতার রসেরও রয়েছে উপকারিতা। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। পাশাপাশি নানা ধরনের ইনফেকশন থেকেও এটি সুরক্ষা প্রদান করে।

করলা পাতার রস দেহের এনার্জি বাড়িয়ে দেয়। অতিরিক্ত মদ্যপানের কারণে যাদের লিভার ড্যামেজড হয়, তারা এর রস খেলে দারুণ উপকার পাবেন। এখন থেকে তাই করলা ও করলা পাতার রস খাওয়ার অভ্যাস করুন।

আরও পড়ুন:-

মোটা অংক; কওমি সনদের স্বীকৃতি: বুঝার ভুল; না বুঝার ভান
কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া
সহজে তাহাজ্জুদের অভ্যাস গড়ার উপায়: মুফতি তাকি উসমানি
এবার সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ