শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

‘মাওলানা সা’দের কারণে তাবলিগের মূলনীতিতে পরিবর্তন আসতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার শালগাও কালীশীমা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে হক্কানি আলেমদের নিয়ে ওয়াজাহাতি জোড়। এতে উপস্থিত ছিলেন কাকরাইলের শীর্ষস্থানীয় মুরুব্বিগণসহ জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামা।

বুধবার  হাজারো জনতার উপস্থিতিতে ময়দানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কাকরাইলের মুরুব্বি জুবাইরুল হক সাহেবসহ অন্য মুরুব্বি।

নবীজির দাওয়াত ও তাবলীগ

আলেমদের মধ্যে উপস্থিত থেকে বয়ান রাখেন দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার প্রিন্সিপাল শায়েখ সাজিদুর রহমান, জামিয়া ইউনুসিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি মোবারকুল্লাহ সাহেব প্রমুখ।

এছাড়াও আলেমদের মধ্যে উপস্থিত থেকে বয়ান রাখেন মাওলানা যুবায়ের আহমদ আনসারী, মুফতি খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতি কেফায়াতুল্লাহ আযহারী।

জোড়ে উপস্থিত বক্তারা বলেন  তাবলিগ যে মতাদর্শের উপর ভিত্তি করে চালু হয়েছিল সে মতাদর্শের উপরেই চলবে। কোন এক মাওলানা সা'দের কারণে তাবলিগের মূলনীতিতে পরিবর্তন আসতে পারে না।

জোড়ে আলেমদের পরামর্শে এ ঘোষণা করা হয়, স্বঘোষিত আমির মাওলানা সা’দ তাবলিগের গুরুত্ব বুঝাতে গিয়ে যে দ্বীনের অন্য শিআরগুলোকে অবমাননা করেছেন, আলেমদের হেয় প্রতিপন্ন করেছেন এছাড়াও যত ভ্রান্তমত পোষণ করেছেন এসব থেকে তিনি যতদিন না রুজু করবেন ততদিন তার অনুসরণ করা নাজায়েয।

উল্লেখ্য, গত মে মাসে ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত ওয়াজাহাতি জোড়ের উপর ভিত্তি করে এ জোড় অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ