শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

স্বর্ণ আত্মসাতের অভিযোগে ৩ পুলিশের ৫ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতা অপব্যবহার করে প্রায় ১৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ আত্মসাতের মামলায় তিন পুলিশ সদস্যের ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এ রায় দেন। দুদকের পরিদর্শক আসিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিতর হলেন- রাজধানীর রামপুরা থানার সাবেক এসআই মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল মো. আকাশ চৌধুরী, কনস্টেবল ওয়াহিদুল ইসলাম। তাদের প্রত্যেককে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আর তাদের সোর্স মাহফুজ আলম রনিকে ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি তিন পুলিশকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। অপরদিকে সোর্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আসামি আকাশ চৌধুরী, ওয়াহিদুল ইসলাম ও মাহফুজ আলম রনি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৩ মার্চ আসামিরা পরস্পর যোগসাজশ করে জব্দকৃত একটি প্রাইভেটকার থেকে ১৪৯টি স্বর্ণের বার (১৭.৪ কেজি) উদ্ধার করে নিজেরাই আত্মসাৎ করে। স্বর্ণের বারগুলো মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।

ওই ঘটনায় ৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে মামলা করে ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক। পরে তাদের বিরুদ্ধে ২০১৫ সালে ১১ জুন চার্জশিট দেয়া হয়। মামলায় বিভিন্ন সময় মোট ৩১ জন সাক্ষ্য প্রদান করেন।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ