বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

৩০ বছর ধরে স্বেচ্ছায় রাস্তা ঝাড়ু দেন জয়পুরের শাকিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ২ অক্টোবর দেশে স্বচ্ছ ভারত অভিযানের শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু রাজস্থানের রাজধানী জয়পুরে এই মিশন বহু আগে থেকে চালিয়ে আসছেন এক মুসলিম ব্যক্তি।

এখানকার ৬৩ বছর বয়সী শাকিল আহমেদ প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে ঝাড়ু ও ময়লা ফেলার জায়গা নিয়ে বেরিয়ে পড়েন সাফাই অভিযানে। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা এতটাই পছন্দ করেন যে প্রত্যেক দিন রাজধানীর রাস্তা পরিষ্কার করতে বেরিয়ে পড়েন।

শাকিল আহমেদের কথায়, পরিষ্কার করা, পরিষ্কার থাকা তিনি খুবই পছন্দ করেন এবং এই কাজ করে তিনি আনন্দ পান।

বয়স হয়ে যাওয়ায় হাঁটা-চলা করতে শাকিল আহমেদের অনেক কষ্ট হয়। তা সত্ত্বেও কঠিন ইচ্ছাশক্তি তাকে টলাতে পারেনি।

উল্লেখ্য, একটি দুর্ঘটনায় শাকিলের পায়ে চোট লেগেছিল। যার কারণে দীর্ঘদিন তাকে বিছানায় পড়ে থাকতেও হয়েছে। এরপরও শাকিল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থেকে পিছু না হটে, নিজের স্বচ্ছতা অভিযান চালিয়ে যাচ্ছেন। -টিডিএন

যারা আমাকে আওয়ামী লীগ বলে তারা কমবখত (নির্বোধ): আল্লামা শফী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ