বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

পাকুন্দিয়ায় রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোহেল মিয়া (২০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সোহেল পাকুন্দিয়ার অমরপুর গ্রামের মজনু মিয়ার ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজিহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল জাঙ্গালিয়া বাজার থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে যাবার পথে কাজিহাটি নামক স্থানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ