শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

হাদিসে বর্ণিত স্বাস্থ্য রক্ষার চার নীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রিন্সিপাল হাফেজ নযর আহমেদ
লাহোর

হযরত জাবের রা. থেকে বর্ণিত,

قال رسول الله صلى الله عليه وسلم : غطوا الإناء ، وأوكوا السقاء ، وأغلقوا الباب ، وأطفِؤوا السراج . رواه مسلم

‘তােমরা বরতন ঢেকে রাখবে, পানির কলসের মুখ বন্ধ করে রাখবে, দরজার অর্গল বন্ধ করে রাখবে এবং (ঘুমানাের পূর্বে) চেরাগ নিভিয়ে দেবে।" - মুসলিম শরীফ

তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্বের পথে

এটা একটা সুদীর্ঘ হাদীস। আমরা এখানে কেবল হাদীসের প্রথম কিছু অংশ উদ্ধৃত করলাম। এতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য রক্ষা বিষয়ক চারটি নীতি বর্ণনা করেছেন। হাদীসের পরবর্তী অংশে তিনি এ চারটি নীতির বিভিন্ন কারণ ও দর্শন বর্ণনা করেছেন।

প্রথম নীতি: বাসন-পত্র ঢেকে রাখা। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তােমরা যদি বাসনপত্র ঢেকে রাখ তাহলে শয়তানের পক্ষে সেগুলি খােলার সুযােগ হবে না। তিনি বলেছেন, যদি বাসন পত্র ঢেকে রাখার জন্য আর কিছু না পাও তাহলে বাসনপত্রের মুখে অন্তত কোন লাকড়ি বা খড়ির টুকরাই রেখে দিও। কেননা খােলা পাত্রে যে কোন পােকামাকড় ইত্যাদি ক্ষতিকর জিনিস পতিত হওয়ার আশংকা থাকে।

দ্বিতীয় নীতি : কলস বা পানীয় পাত্রের মুখ বন্ধ রাখা। হুজুর সা. ইরশাদ করেছেন , তােমার যদি কলসের মুখ বন্ধ রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন কর তাহলে শয়তান কলসের মুখ খােলার (এবং পানি নষ্ট করার সুযােগ পাবে না।

তৃতীয় নীতি:  ঘরের দরজা বন্ধ করে রাখা। এভাবে তােমরা শয়তানের ঘরের ভেতর প্রবেশ করার সুযােগ নষ্ট করতে পারবে। নতুবা শয়তান তােমাদের গাফলতির সুযােগে ঘরে প্রবেশ করে তােমাদের অনেক অনিষ্ট করে ফেলতে পারে।

চতুর্থ নীতি: বাতি নিভিয়ে দেওয়া। এ ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তােমরা যদি বাতি জ্বালিয়ে রেখেই ঘুমিয়ে পড়, তাহলে তােমাদের ঘুমন্ত অবস্থায় ইদুর বাতির আগুন থেকে ঘরে আগুন লাগিয়ে দিতে পারে।

চিন্তা করে দেখুন, এই চারটি নীতি মানব জীবনের জন্য কত জরুরী! আল্লাহ আমাদের সুন্নতি নববী অনুসরণ ক েজীবন গড়ার তাওফিক দিন। আমিন।

সূত্র: তিব্বে নববী (বই)

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ