সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ‘মানুষের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে’   আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী

ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র উস্তাদ, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আহলুল্লাহ ওয়াসেল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

রবিবার দুপুর ১১ টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন বলে আওয়ার ইসলামকে জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

জানা যায়, লালবাগ মাদরসায় অন্যদিনের মতেই আজও তিনি উপস্থিত ছিলেন। সকালের দিকে হঠাৎ করেই শ্বাসকষ্ট অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব আওয়ার ইসলামকে বলেন, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল অল্প বয়সেই চলে গেলেন। বড় ধরনের কোনো সমস্যা ছিল না তার। কিছুটা শ্বাসকষ্ট ছিল এবং দীর্ঘদিন ধরে এর ওষুধ নিয়ে আসছিলেন।

মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের জন্ম নরসিংদীর মনোহরদীতে। তবে তার শৈশব কেটেছে নানা বাড়ি ময়মনসিংহের ইশ্বরদীতে।

মাওলানা আহলুল্লাহ ওয়াসেল জামিয়া নূরিয়াতে জামাতে জালালাইন পর্যন্ত পড়াশোনা করেন। সে কারণে হাফেজ্জি হুজুর রহ. এর সাহচর্য পেয়েছেন।

তিনি দাওরায়ে হাদিস শেষ করেন লালবাগ জামিয়া থেকেই। তারপর মুফতি ফজলুল হক আমিনী রহ. এর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সে সুবাদে সব সময় হুজুরের কাছেই থাকতেন তিনি। মুফতি আমিনীও তাকে অত্যন্ত মহব্বত করতেন।

মাওলানা আহলুল্লাহ ওয়াসেল একসময় ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক ছিলেন। লিখেছেন বিভিন্ন বই। যে কারণে মিডিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠেন।

ব্যক্তিগতভাবে তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক। তার দুই ছেলে মাদানীনগর ও আল কাউসার মাদরাসায় পড়াশোনা করছে।

মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের বাবা মাওলানা ফখরুদ্দীন একজন খ্যাতিমান আলেম। ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসার প্রতিষ্ঠাতা তিনি।

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় ইসলামের ফায়দা হবে কি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ