সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

নওগাঁর সাপাহারে বাসের ধাক্কায় ভ‍্যান চালক নিহত,

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর সাপাহারে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ভ‍্যান চালক বীরেন পাহান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রী রতন গুঞ্জার (২৬) আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাপাহার-খঞ্জনপুর সড়কের তালকুড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। ভ্যানে ধাক্কা দেওয়া বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপারকে ধরা সম্ভব হয়নি।

নিহত বীরেন পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার আদিবাসীপাড়ার যোগো পাহানের ছেলে। আহত রতন সাপাহার সদরের তুড়ী পাড়ার মুকুল গুঞ্জারের ছেলে।

জানা গেছে, বীরেন পাহান ও রতন তাদের ব্যান্ডদলের বাজনা বাজান। তারা উপজেলার খঞ্জনপুর আদিবাসীপাড়ায় একটি বিয়ে বাড়িতে বাদ্য বাজানো শেষে সন্ধ‍্যায় ভ্যানযোগে সাপাহার হয়ে গ্ৰামে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আশড়ন্দ বাজারগামী এক যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে বাসের চাপায় ভ্যান চালক বীরেন পাহান ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা রতন গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তি আশঙ্কামুক্ত। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ