সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে ২২ নির্মাণ শ্রমিক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড়ব্রিজ এলাকায় চাঁদের গাড়ি (খোলা জীপ) উল্টে ২২ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে খাগড়াছড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা প্রত্যেকেই চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বাসিন্দা এবং বিল্ডিং নির্মাণের কাজে আসছিলো।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, চাঁদের গাড়ি উল্টে পড়ার খবর পেলে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: অরভিল চাকমা জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

এটি/আওয়ার ইসলাম

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ