সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের পাহাড়তলীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সবুজ (২৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সবুজের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।

বুধবার গভীর রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান পাহড়াতলী থানার ওসি সদীপ কুমার দাশ।

কাশ্মির বীরাঙ্গনা

তিনি বলছেন, নিহত সবুজ পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় থাকতেন। এলাকার মানুষ তাকে চেনে ‘পিচ্চি সবুজ’ নামে।

সবুজের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি এবং অস্ত্র আইনের দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ।

এ অভিযানে ওসি সদীপ কুমার দাশসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশে তৈরি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ