মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

গভীর রাতে বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গভীর রাতে বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল সন্তানরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রামেএ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে বড় ছেলে ডাকু শেখের বাড়িতে রেখে এসেছেন।

চাকরি আপনাকে খুঁজছে

স্থানীয় সূত্রে জানা যায়, ৮৬ বছর বয়সী ফুজলি বেগমের স্বামী পাঁট সন্তান রেখে ৩০ বছর পূর্বে মারা যান। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে তিন ছেলে আর দুই মেয়েকে বড় করেছেন ফুজলি।  বর্তমানে ছেলে মেয়েরা তাদের সংসারে ভালো অবস্থানে আছেন। কিন্তু তাদের কারও সংসারেই বৃদ্ধা মায়ের ঠাঁই হয়নি।

মাকে খেতে-পরতে দিতে চায় না কোনো সন্তান। তাই গভীর রাতের অন্ধকারে মাকে বাড়ি থেকে ভ্যানে নিয়ে বাঁশঝাড়ের নিচে রাস্তায় ফেলে গেছে ছেলেরা। এ ঘটনার পর  এলাকাবাসী বৃদ্ধাকে উদ্ধার করলেও মানসিকভাবে ভেঙে পড়েন ফুজলী। বর্তমানে বড় ছেলে ডাকু শেখের ঘরের বারান্দায় অচেতন অবস্থায় পড়ে আছেন মা।

সুবিধাবাদি, ভণ্ড আলেম এ তকমা যেন না লাগে গায়

এলাকাবাসীর অভিযোগ, ফুজলী বেগমের তিন ছেলের আলাদা সংসার থাকলেও কোনো ছেলেই তার দায়িত্ব নিতে চান না। তাই গভীর রাতে তাকে রাস্তার পাশে ফেলে আসেন তারা। গ্রামের লোকেরা ছেলেদের অনেক বোঝানোর চেষ্টা করলেও তার দায়িত্ব নিতে নারাজ ছেলেরা।

বিষয়টি নিয়ে বৃদ্ধার ছেলেরা কথা বলতে রাজি হয়নি। এমনকি ওই বৃদ্ধার আত্মীয়-স্বজনদের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন বলেন, আমি বর্তমানে একটি কাজে ঢাকায় অবস্থান করছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই বৃদ্ধার খোঁজ-খবর নেয়া হবে।

আগামী সংসদে দেখা যেতে পারে ডজনখানেক আলেম সাংসদ

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ