বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

‘ইমরান খানের অর্থনৈতিক পলিসি প্রথম দিনেই ফ্লপ করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম ও মুত্তাহিদা মজলিসে আমাল (এমএমএ) এর প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান বলেছেন, তেহরিকে ইনসাফ (পিটিআই) পাকিস্তান জাতির ওপর বোমা নিক্ষেপ করছে। ইমরান খানের অর্থনৈতিক পলিসি প্রথম দিনেই ফ্লপ করেছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার মসনদে বসার পরপরই চীনের আস্থা ক্ষতিগ্রস্ত করেছে। যার কারণে পাকিস্তানের সেনা প্রধানকে এর খেসারত দিতে চীনে যেতে হয়েছে।

পাকিস্তান থেকে বাংলাদেশ : আমার দেখা রাজনীতির ৪৩ বৎসর

জি-নিউজের বরাতে ডেইলি পাকিস্তান জানিয়েছে, মুলতান এলকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা ফজলুর রহমান বলেন, তেহরিকে ইনসাফ (পিটিআই) পাকিস্তানের জনগণের ওপর নানান নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের প্রাথমিক পদক্ষেপেই অর্থনৈতিক নীতিতে ফাঁটল দেখা দিয়েছে।

তিনি বলেন, শুধু অর্থনৈতিকভাবেই সমস্যা নয় কূটনৈতিক সম্পর্কের বিষয়েও ভুল করেছে পিটিঅাই।

তিনি গুরুত্বের সঙ্গে বলেন, পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সি-প্যাক প্লান অনেক গুরুত্ব বহন করে। পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এটিকে একটি মেরুদণ্ড হিসেবে ধরা হয়।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

কিন্তু বর্তমান সরকার চীনের আস্থা নষ্ট করে তা ফিরিয়ে আনতে সেনাপ্রধানকে চীনে পাঠিয়েও মারাত্মক ভুল করেছে।

তিনি আরো বলেন, পাকিস্তানের বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমরা অতীতের দিকে তাকিয়ে দুঃখ করতে চাই না। ভবিষ্যতের দিকে তাকিয়ে পাকিস্তানের উন্নতির দিকে লক্ষ্য দেয়া উচিত।

আমরা বিরোধী দলের বিভাজনও দেখতে চাই না, তাই আমি নওয়াজ শরিফের সাথে কথা বলেছি। আসিফ জারদারির সাথেও এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ।

-আরআর

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ