শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

রাখাইনে গণহত্যা প্রমাণ পেলেও যুক্তরাষ্ট্রের অবস্থান যথাযথ নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পেলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান যথাযথ নয় বলে মনে করছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

এক বিবৃতিতে একথা জানিয়ে সংস্থাটি বলছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে হত্যা-ধর্ষণ-নির্যাতনে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের উল্লেখ নেই।

স্ংস্থাটির দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা ও সুপরিকল্পিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে বিবেচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সুপরিকল্পিত গণহত্যা ও গণধর্ষণ চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

এর আগে গত আগষ্টে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে রাখাইনে 'জাতিগত নিধনে' যুক্ত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: আনোদলু এজেন্সি

আপনার মাদরাসার জন্য নিন কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!