বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জে মিরকাদিম পৌরসভা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মালেক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভা নগর কসবা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

সফরে হিজাজ

র‌্যাবের দাবি, মালেক শীর্ষ মাদক ব্যবসায়ী। এ সময় মালেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। নিহত মালেক মুন্সীগঞ্জ পৌর এলাকার দক্ষিন ইসলামপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

র‌্যাব ১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এএসপি মহিতুল ইসলাম জানান, নিহত মালেক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

এ ঘটনায় দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ