শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

ফেসবুক থেকে ৫০ হাজার ডলার আয় রাজিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকের কমিউনিটি লিডার হিসেবে বাংলাদেশে ফেসবুক গ্রুপ সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ ৫০ হাজার ডলার পাবেন।

ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বের ৫জন নির্বাচিত কমিউনিটি লিডার ও বিভিন্ন দেশের ১০০ জন ফেলো ও তরুণ অংশগ্রহণকারী নির্বাচন করেছে।

এতে নির্বাচিত হয়েছেন ই-কমার্স সংগঠন ই-ক্যাবের সাবেক প্রেসিডেন্ট রাজিব।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লিডারশিপ প্রোগ্রাম চালু করে ফেসবুক। বাংলাদেশ থেকে রাজীব আহমেদ নির্বাচিত হয়েছেন বলে ফেসবুক কমিউনিটি লিডারশিপ প্রোগ্রাম পেজে ওই ঘোষণা দেওয়া হয়েছে।

ফেসবুকের কমিউনিটি লিডারশিপ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে সামাজিক বিভিন্ন উদ্যোগ ও প্রয়োজনীয় সবকিছু নিয়ন্ত্রণ করা।

এ প্রোগ্রামের মাধ্যমে কমিউনিটি লিডারদের প্রশিক্ষণ, সমর্থন ও অর্থসাহায্য দেবে ফেসবুক।

সোমবার ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, ৪৬টি দেশের মধ্যে মাত্র ৬হাজার আবেদন পেয়েছে। এ বছর পরীক্ষামূলকভাবে আবেদন নেওয়ার কাজ শেষ করেছে ফেসবুক।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

ফেসবুকের কমিউনিটি পার্টনারশিপের প্রধান দীপ্তি দোশি বলেন, এ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের নাম আমরা ঘোষণা করতে পেরেছি। এ জন্য আমরা রোমাঞ্চিত।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাইতে ‘সার্চ ইংলিশ’গ্রুপ চালু করেন রাজীব আহমেদ। সবার জন্য উন্মুক্ত গ্রুপে যে–কেউ যোগদান করে ইংরেজি ভাষা চর্চা করতে পারেন।

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ