সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

‘ঘুমন্ত’ চালকের ট্রাক অটো স্ট্যান্ডে, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির ট্রাকের চাপায় চার অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোর ৬টার দিকে উপজেলার ঠাকুরদীঘি বাজারের সিএনজি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন- অটোরিকশা চালক কামরুল (৪৫), শাহ আলম (৪০), মোশারফ হোসেন (২৬), দিদারুল আলম (৩৫) ও অটোরিকশার এক যাত্রী। আহতরা হলেন- মহিউদ্দিন ও লিটন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি চলতি অবস্থায় চালক ঘুমিয়ে পড়েছিল।

চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সোহেল সরকার জানান, মঙ্গলবার ভোরে ঢাকাগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে ঠাকুরদিঘী সিএনজি অটোরিকসা স্ট্যান্ডে ঢুকে পড়ে। এ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালকদের চাপা দেয়। এতে চার চালকসহ অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান সোহেল সরকার।

আরও পড়ুন: তাবলিগ বিষয়ে পরিপত্র স্থগিত করলো সরকার

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন

-আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ