সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের কর্ণফুলীতে সোয়া এক লাখ পিস ইয়াবাসহ মো. ফারুক (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার শিকলবাহা এলাকা থেকে ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।

নাইন ইলেভেন সৌদি আরব গোপন দলিল

কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা।

তবে এখনো জানা যায়নি, কারা এই বিশাল ইয়াবা চালান মজুদ করল। এমন কী কারা এ সবের পিছনে জড়িত। এর হদিস বের করতে মাঠে নেমেছে পুলিশ।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, শিকলবাহা বখতিয়ারপাড়া এলাকা থেকে ফারুক নামে একজনকে এক লাখ ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশের ধারণা, যিনি গ্রেফতার হয়েছেন তিনি মূলহোতা নন। আসল গডফাদার পর্দার আড়ালে রয়েছেন। সে জন্য পুলিশ রহস্য ভেদ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: মাস্টার্স সমমান দাওরায়ে হাদিসের সিলেবাসে যা আছে

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ