সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

১০ জেলায় নতুন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফাতেহ ডেস্ক: দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন ডিসিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কবির মাহমুদকে বরগুনা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসাইনকে পিরোজপুর, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হায়াত-উদ-দৌলা খানকে ব্রাহ্মণবাড়িয়া।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলামকে টাঙ্গাইল, একই বিভাগের উপসচিব আঞ্জুমান আরাকে নড়াইল, বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক মুহাম্মদ গোলামুর রহমানকে নাটোর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাসকে চুয়াডাঙ্গা।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আলী আকবরকে মাগুরা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এস এম মোস্তফা কামালকে সাতক্ষীরা এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহমদকে বগুড়ার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জেলা প্রশাসক পর্যায়ে বড় ধরনের এই নিয়োগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক একটি সূত্র জানায়, শিগগিরই আরও কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হতে পারে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ