সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ডাস্টবিনে বিচ্ছিন্ন হাত-পা, নাড়ি-ভূড়ি মিলেছে এক নবজাতকের।

আজ রোববার সকালে ময়লা নিতে এসে নবজাতকটির ছিন্নবিচ্ছিন্ন দেহটি দেখতে পান হাসপাতালের পরিষ্কার কর্মী। পরে তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা গণমাধ্যমকর্মীদের খবর দেয়।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা দেবিদ্বার থানায় খবর দিলে পুলিশ এসে নবজাতকের লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন শেষে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) খালেদ মোশাররফ জানান, রাতে কোনো এক সময় কেউ ডাস্টবিনের ময়লার ভিতরে নবজাতকের লাশটি ফেলে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতেই কুকুর বা কোনো জন্তু লাশ থেকে মাংস ও মাথার কিছু অংশ খেয়ে ফেলে। এ কারণে অন্যন্য অঙ্গ-প্রতঙ্গ শরীর থেকে আলাদা হয়ে যায়।

এ ব্যাপারে হাসপাতালের নার্স নারগিস আক্তার জানান, কয়েকদিন পরপর হাসপাতালে এমন ঘটনা ঘটছে। গত এক মাস আগে হাসপাতালের ডাস্টবিন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শে তাকে দত্তক নিয়ে লালন পালন করছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর জানান, এটি নিতান্তই ঘৃণ্যকর ও মর্মান্তিক কাজ। এ কাজে যদি এ হাসপাতালের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আমরা কুমিল্লা সিভিল সার্জন’র পরামর্শে জুনিয়ার কনসালটেন্ট গাইনি ডা. তামান্না আফতাব সুলাইমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত করে তারা এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ