সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। এর মধ্যে সিলেটের ওসমানী নগরে মিনিবাসের ধাক্কায় নিহত হন ২ শ্রমিক।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে বিদ্যুতের খুটিবাহী ভ্যানে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শ্রমিক আব্দুল হাই এবং রাশেদ মারা যান। গুরুতর আহত হন দুই জন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইলে রাস্তার পার হওয়ার সময় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় শাহিন মিয়া এবং ধামরাইয়ের ইসলামপুরে বাস চাপায় বেলায়েত হোসেন নামে আরো একজন মারা গেছে।

এছাড়া বাগেরহাটের মোল্লাহাটে দুই বাসের সংঘর্ষে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনে হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় বাসের অন্তত ১০ যাত্রী।

আরও পড়ুন: হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠক বৃহস্পতিবার

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ