সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

পদ্মা সেতুর ৫৭ শতাংশ কাজ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  এ পর্যন্ত পদ্মা সেতুর ৫৭ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া মূল সেতুর বাস্তবায়ন হয়েছে ৬৬ শতাংশ।

চলতি বছরের আগস্ট পর্যন্ত সেতুর এ অগ্রগতির তথ্য উঠে এসেছে সরকারের ফাস্ট ট্রাক প্রকল্পগুলোর প্রতিবেদনে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদনটি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এরইমধ্যে পদ্মা সেতুর ৫৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটিতে রেল নির্মাণের উদ্বোধন করবেন। ছয় লেনের সড়কসহ এদিন আরও কিছু উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে রেলওয়ে প্রকল্পের নির্মাণ কাজ ও সদ্য শেষ হওয়া নদী শাসন কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ বিষয়ে ইআরডি সিনিয়র সচিব কাজী শফিকুর আযম জানান, ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো সরকারের সর্বোচ্চ অগ্রগাধিকারপ্রাপ্ত।

তাই এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে সব পক্ষই সজাগ রয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন সঠিক পথেই রয়েছে। বেশিরভাগ প্রকল্পেরই অগ্রগতি ভালো। আশা করছি, দ্রুতই প্রকল্পগুলোর কাজ শেষ হবে।

আরও পড়ুন: হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠক বৃহস্পতিবার

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ