শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভারতে গোবরের সাবান ও গোমূত্রের শ্যাম্পু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ ভারতে অনলাইনে অনেক আগেই ঘুঁটে বা গোমূত্র কেনাবেচা শুরু হয়েছে। এবার গোবরের সাবান বা গোমূত্রের শ্যাম্পু আনছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(আরএসএস) পরিচালিত ফার্মেসি সংস্থা দীনদয়াল ধাম।

আগামী দুর্গাপূজা উপলক্ষে দীনদয়াল ধামের উদ্যোগে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন থেকেও এই গোবরের সাবান ও শ্যাম্পু কেনা যাবে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম ‘এবেলা’। এছাড়া পাওয়া যাবে ভেষজ জিনিস দিয়ে তৈরি ৩০ ধরনের প্রসাধনী এবং চিকিৎসা পণ্য।

এই বিষয়ে দীনদয়াল ধামের সহ-সচিব মণীশ গুপ্ত জানিয়েছেন, সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন রকম আয়ুর্বেদিক পণ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া গোমূত্রের তৈরি জিনিসের চাহিদা ক্রমেই আরও বাড়বে।

শুধু এই ধরনের পণ্য নয়, মোদি (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) কুর্তা এবং যোগী(উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ) কুর্তাও বিক্রি করবে দীনদয়াল ধাম। এসব পণ্যের দাম ১০ রুপি থেকে ২৩০ রুপির মধ্যে। অনলাইনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে পণ্যগুলো।

আরএসএস মুখপাত্র অরুণ কুমার জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তারা খুবই আশাবাদী। তিনি বলেন, মানুষের কাছে এসব পণ্য জনপ্রিয় হলে অনেকের আর্থিক উপকার হবে। গ্রামাঞ্চলের গরু পালনকারীরা স্বনির্ভর হতে পারবেন।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ