বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেফতার করা হয়েছে। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) ফান্ডের ২ দশমিক ৬ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করার অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থা বুধবার তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।

মালয়েশিয়ার মহানায়ক ড. মাহাথির মোহাম্মদ

এক বিবৃতিতে মালয়েশিয়ান এন্টি করাপশন কমিশন (এমএসিসি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ১৩ মিনিটে পুত্রজয়ায় প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এমএসিসির তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কুয়ালালামপুর সেশন্স আদালতে তোলা হবে। আদালতে তোলার আগে নাজিবের কাছ থেকে বিবৃতি গ্রহণ করবে এমএসিসি। এ কাজে তারা পুলিশের সহায়তা নেবেন।

এর আগে গত ৩ জুলাই দুর্নীতির অভিযোগে কুয়ালালামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ওয়ানএমডিবি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তার বাড়ি থেকে ১৬ লাখ ডলার মূল্যের স্বর্ণ এবং হীরার নেকলেস, ১৪টি টায়রা, ১৪০০ নেকলেস, ৫৬৭ হ্যান্ডব্যাগ, ৪২৩টি ঘড়ি, ২২০০টি আংটি, ১৬০০ ব্রোচ এবং ২৩৪টি সানগ্লাস জব্দ করা হয়।

তবে গ্রেফতারের একদিন পরেই এই সাবেক প্রধানমন্ত্রীকে জামিনে মুক্তি দেয় দেশটির আদালত। মুক্তি পাওয়ার পর রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে অর্থ লুটের অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

কিন্তু নতুন করে আবারো দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। এমএসিসির তরফ থেকে জানানো হয়েছে, ২৩(১) ধারার অধীনে তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনা হবে।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ