বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ নামের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার ভোর রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন জানান এ খবরের সত্তা নিশ্চিত করেছেন।

চাকরি আপনাকে খুঁজছে

নিহত ফরিদ মিয়া রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার মৃত বালাই মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৮টি মামলা রয়েছে। নিহত ফরিদ রূপগঞ্জ থানা ও র‌্যাব-১১’র তালিকার এক নম্বর মাদক ব্যবসায়ী বলে জানান র‌্যাব কর্তৃপক্ষ।

ফরিদ মিয়া দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জে ফেনসিডিল ব্যবসার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। এ কারণে সে জেলার মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কাছে ফেন্সি ফরিদ নামে পরিচিতি লাভ করে। পরে পাশাপাশি ইয়াবার ব্যবসার নিয়ন্ত্রণ নেয়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ