বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

কারাগার থেকে মুক্তি পেলেন নওয়াজ ও মরিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও মেয়ের জামাই মোহাম্মদ সাফদার আদিয়ালা জেল থেকে বেরিয়েছেন।

বুধবার ইসলামাবাদ হাইকোর্টের আদেশের পর তারা জেল থেকে ছাড়া পান। খবর ডন

পিএমএলএনের সভাপতি শাহবাজ শরিফসহ দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিকালে তারা আদালতের আদেশ নিয়ে আদিয়ালা জেল গেটে জড়োহন।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

কারাগারের বাহিরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে তার দলের সমর্থকরা অপেক্ষা করছিলেন। কারাগার থেকে বের হয়ে তিনি চাকলালা থেকে ব্যক্তিগত বিমানে লাহোরের উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে বুধবার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চের বিচারক আতাহার মিনহাল ও মিয়ানগুল হাসান আওরাঙ্গজেব তাদের মুক্তির আদেশ দেন।

বিচারকরা তাদের রায়ে বলেন, তিনজনের বিরুদ্ধে অ্যাকাউন্টেবিলিটি কোর্টের দেয়া কারাদণ্ড স্থগিত রাখা হলো।

গত ৬ জুলাই নওয়াজ শরিফকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেয় অ্যাকাউন্টেবিলিটি কোর্ট।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

এছাড়া তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

রায়ের সময় স্ত্রী কুলসুম নওয়াজের চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম। কিন্তু রায়ের কয়েক দিন পরই তারা দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকেই গ্রেফতার হন তারা। সে সময় সফদার দেশেই ছিলেন।

তিনি আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। নওয়াজ, মরিয়ম ও সফদার কারাগারে থাকা অবস্থাতেই মারা যান নওয়াজের স্ত্রী কুলসুম।

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ