বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

১৪ আরোহীসহ সিরিয়ায় রুশ বিমান উধাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় সোমবার দিনের শেষ দিকে যখন ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা চলছে, তখন ভূমধ্যসাগরের ওপর দিয়ে ১৪ আরোহীসহ একটি রুশ সামরিক বিমান রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে গেছে।

মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরীয় উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের ওপরে রুশ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

উপকূলীয় শহর লাতাকিয়ার স্থানীয় সময় সোমবার রাত প্রায় ১১টার দিকে বিমানটি নিখোঁজ হয়। হিমেইমিম বিমানবন্দরে ফেরার সময় এমন ঘটনা ঘটেছে। ঘাঁটির কাছাকাছি থাকা অবস্থায়ই বিমানটি নিখোঁজ হয়।

রুশ সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটির আরোহীদের ভাগ্য এখনও জানা যায়নি। তবে অনুসন্ধান চলছে।

এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার

রাশিয়ার নিখোঁজ বিমানটি ইলেকট্রনিক নজরদারির জন্য ব্যবহৃত একটি আইএল-২০ টার্বো-প্রপ বিমান ছিল।

মস্কো থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি লাতাকিয়া প্রদেশে অবস্থিত রাশিয়ার হিমেইমিম বিমানঘাঁটিতে ফেরার সময় রাডারের দৃশ্যপট থেকে উধাও হয়ে যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিমানটি তখন সিরিয়ার উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের ওপরে ছিল।

তাস জানায়, চারটি ইসরাইলি এফ-১৬ জঙ্গিবিমান লাতাকিয়াপ্রদেশে সিরিয়ার স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় ফ্লাইট কন্ট্রোল রাডার থেকে আইএল-২০ বিমানটির চিহ্ন অদৃশ্য হয়ে যায়। একই সময় রাশিয়ার এয়ার কন্ট্রোল রাডার সিস্টেম ওই এলাকায় অবস্থানরত ফ্রান্সের ফ্রিগেট উভার্নিয়া থেকে ছোড়া রকেট শনাক্ত করে।

ওই সময় লাতাকিয়াতে শত্রু ক্ষেপণাস্ত্রের হামলা হলে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী তা প্রতিরোধ করার চেষ্টা করে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, অসাবধানতাবশত সিরিয়ার বিমান বিধ্বংসী আর্টিলারি বাহিনীর গুলিতে রুশ বিমানটি ভূপাতিত হয়েছে বলে ধারণা ওয়াশিংটনের।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ