বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

সিরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে ন্যাটো যুদ্ধজাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পূর্ব ভূমধ্যসাগরে নৌ চলাচল ও নৌবহর বাড়াচ্ছে ন্যাটো।

সিরিয়ায়র ইদলিব প্রদেশে সম্ভাব্য রাসায়নিক হামলাকে কেন্দ্র করে আমেরিকা ও তার মিত্ররা যে সামিরক উপস্থিতি জোরদার করছে ন্যাটোর যুদ্ধজাহাজ তারই অংশ।

কয়েকটি ওয়েবসাইটের বরাত দিয়ে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, ন্যাটো মেরিটাইম গ্রুপ-২ এর কয়েকটি যুদ্ধজাহাজ সিরিয়ার উপকূলের দিকে এগিয়ে আসছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ন্যাটোর বহরে রয়েছে হল্যান্ড, কানাডা ও গ্রিসের কয়েকটি ফ্রিগেট।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ভূমধ্যসাগরে তৎপর মার্কিন নৌবহরের সঙ্গে যুক্ত হতে লস অ্যাঞ্জেলেস-ক্লাস সাবমেরিন রওয়ানা দিয়েছে। এ সাবমেরিনে দীর্ঘপাল্লার সাবসনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।

বেশ কিছুদিন থেকে আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশ সিরিয়ার ইদলিবে সরকারি সেনাদের ওপর হামলার অজুহাত খুঁজছে।

এর বিপরীতে সিরিয়া, রাশিয়া তার মিত্ররা বলছে, ইদলিবে রাসায়নিক হামলার নাটক সাজিয়ে আমেরিকা সিরিয়ার ওপর আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা উগ্র সন্ত্রাসীদের শেষ ঘাঁটি রক্ষা করতে চায়। সূত্র: আনাদোলু এজেন্সি

ম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ