বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুটি প্রকল্প উদ্বোধন করবেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার প্রকল্পগুলো উদ্বোধন করা হবে।

উদ্বোধন হতে যাওয়া প্রকল্প দুটি হলো জ্বালানি তেল সরবরাহে দুই দেশের সীমান্তে পাইপ লাইন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভারতের অর্থায়নে ট্রেন লাইন নির্মাণ।

ওই পাইপ লাইনের মাধ্যমে এক মিলিয়ন মেট্রিক টন (ওয়ান এমএমটিপিএ) উচ্চমাত্রার ডিজেল ভারত থেকে বাংলাদেশে আসবে। বর্তমানে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে রেলের মাধ্যমে এ জ্বালানি আসছে। আর রেললাইনের (মাল্টি ট্র্যাক প্রজেক্ট) প্রকল্পের আওতায় ঢাকা থেকে টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এলওসির মাধ্যমে বাংলাদেশে আট বিলিয়ন ডলার ঋণ দিয়েছে ভারত, যা কোনো দেশে ভারত সরকারের সবচেয়ে বড় ঋণ।

এর আগে গত ১০ সেপ্টেম্বর (সোমবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিবিষয়ক প্রকল্প, রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ