শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছেন ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডা. লোটে শেরিংবাংলাদেশে ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস। পরে বাংলাদেশে জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএসও। কিন্তু এখন ভুটানের সফল রাজনীতিবিদ।তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন।

কিন্তু চিকিৎসা পেশা ছেড়ে ২০১৩ সালে রাজনীতিতে যোগ দেন লোটে শেরিং। অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতিতে ব্যাপক সফল হয়েছেন।

চাকরি আপনাকে খুঁজছে

ভুটানে গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে লোটে শেরিংয়ের রাজনৈতিক দল ডিএনটি জয়লাভ করে।

এরপর তিনি প্রথম দফা নির্বাচনে প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে হারিয়ে দেন। ডা. লোটে শেরিং প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত ফলাফল আগামী ১৮ অক্টোবর জানা যাবে।

ভুটানে দুই দফায় ভোট হয়ে থাকে। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেয়। দ্বিতীয় দফায় অর্থাৎ ডা. লোটে শেরিং মুখোমুখী হবেন ডিপিটি’র ফেনসাম সগবা’র। কিন্তু ইতোমধ্যে বিপুল ভোটে ডা. লোটে শেরিং-এর ডিএনটি জয়ী হয়েছে।

ডা. লোটে শেরিং-এর প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতার স্থানে এমবিবিএস ঢাকা ইউনিভার্সিটি লেখা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

যে দুই দল প্রথম ও দ্বিতীয় স্থান পায়, তারা পার্লামেন্টের ৪৭টি আসনে প্রার্থী দেয় এবং তখন দ্বিতীয় দফা ভোট হয়। এবারের প্রথম দফার ভোটে চারটি দল অংশ নেয়। প্রথম দফার মৌলিক নির্বাচনে তিনি বিস্ময়কর সাফল্য পান।

রাজীতিতে আসার আগে ডা. লোটে শেরিং জেডিডব্লিউএনআরএইচ এন্ড মঙ্গার রিজিওনাল রেফারেল হসপিটালে কনসালটেন্ট সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।

জেডিডব্লিউএনআরএইচে তিনি ইউরোলজিস্ট কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ২০১৮ সালের শুরুতেই দলএর শীর্ষ পর্যায়ে চলে আসেন।

কওমি মাদরাসা সনদের বিলের প্রতিবেদন সংসদে

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ