শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বিক্রি হলো ইমরান খানের কার্যালয়ের ৬১টি বিলাসবহুল গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ের বিলাসবহুল ১০২টি গাড়ির ৬১টি নিলামে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসক মেজর আসিফ সোমবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দেশটির নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান ব্যয় সংকোচনের নীতি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিলাসবহুল গাড়ি বিক্রি করার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসক বলেন, যে গাড়িগুলো নিলামে বিক্রি হয়নি সেগুলোর মূল্য পুনরায় নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। তিনি বলেন নিলামে মোট ১০২ টি গাড়ি তোলা হয়েছিলো। যার মূল্য নির্ধারণ করা হয়েছিলো এক বিলিয়ন রুপি।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

তিনি বলেন, এই ৬১ টি গাড়ি বিক্রি থেকে প্রাপ্ত ১২০ মিলিয়ন রুপি জাতীয় কোষাগারে জমা হবে। তাছাড়া বোমপ্রুফ গাড়িগুলো থেকে ১৬০ মিলিয়ন রুপির বেশি মূল্য আশা করছে সরকার। এসময় তিনি বলেন, নিলামে তুললেও আমরা দুটি বোমপ্রুফ গাড়ির ক্রেতা পাইনি। এছাড়া নিলামে তোলা ২৭ টি বুলেটপ্রুফ গাড়ির মধ্যে মাত্র সাতটি গাড়ি বিক্রি হয়েছে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, প্রথম ধাপে নিলামে তোলা গাড়িগুলো বাজার দর অনুযায়ী বিক্রি হয়েছে। এসময় তিনি নিলামে ৭০ টি গাড়ি বিক্রি হয়েছে বলে জানান। তিনি আরো বলেন এ নিলাম হবে দুটো ধাপে। প্রথম ধাপে ৩৪টি গাড়ি বিক্রি হয়েছে। দ্বিতীয় ধাপে আমদানিকৃত ৪১টি গাড়ি বিক্রি করা হবে। এসময় তথ্যমন্ত্রী ঘোষণা দেন যে নিলাম থেকে প্রাপ্ত মোট অর্থ জাতীয় কোষাগোরে জমা হবে।

পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান তার প্রথম ভাষণে বলেন, তিনি সরকারী ব্যয় হ্রাস করবেন। তার এই ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত গাড়িগুলো বিক্রি করার ঘোষণা দেন। ইমরান খান প্রধানমন্ত্রীর বাসভবন রেখে সামরিক সচিবের বাড়িতে বসবাসের কথা বলেন।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ