বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

'২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই কাজ শুরু হবে রাম মন্দিরের'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দির নির্মানের কাজ শুরু হবে বলে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক এমপি ও হিন্দু উগ্রবাদী নেতা রামবিলাস বেদান্তি মন্তব্য করেছেন। তিনি বলেন, অযোধ্যায়ই রামমন্দির তৈরি করা হবে। বিজেপি এ নিয়ে বদ্ধপরিকর।

উগ্রপন্থী এ নেতা আরও বলেন, আদালতের রায়ের থোরাই পরোয়া করি। আদালতের রায় এলেও মন্দির হবে, না এলেও মন্দির নির্মাণ হবে। খুব শিগগিরি মন্দিরের নির্মাণকাজ শুরু হবে।

চাকরি আপনাকে খুঁজছে

এ ব্যাপারে জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মুহাম্মদ নুরুদ্দিন গত রোববার সন্ধ্যায় রেডিও তেহরানকে বলেন, এটি তো প্রকৃতপক্ষে বাবরি মসজিদ। বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল এবং এটি সুপ্রিমকোর্টের বিচারাধীন বিষয়। আদালতের রায় আসার আগে কোনো রাজনৈতিক নেতা বা কেউ কোনো মন্তব্য করলে সেটি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, আমরা আশা করব সব ভারতের নাগরিকই সংবিধান মেনে চলবে, আইন মেনে চলবে। আদালতের যে রায় হবে, সেই রায়ের প্রতি সবাই শ্রদ্ধা দেখাবে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হবে বলে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সচিব সুরেন্দ্র কুমার জৈন ঘোষণা করেছিলেন।  রাম মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সেখানে দু-ট্রাকভর্তি পাথর এসেছিল বলেও বিবিসির খবরে বলা হয়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ