বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

বাংলাদেশ ও আফগান অভিবাসীদের নাগরিকত্ব দেবে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ও আফগানিস্তান বংশোদ্ভুত পাকিস্তানে জন্ম নেয়া সব শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।তারা পাবেন জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট। রোববার করাচি সফরে গিয়ে এ ঘোষণা দিয়েছেন দেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এই মেট্রোপলিটন শহরে কয়েক লাখ অনিবন্ধিত বাংলাদেশী ও আফগান বসবাস করছেন। শহরটিতে নেই কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। ওইসব বাংলাদেশী ও আফগান পান নি জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট। এ জন্য তারা কোনো চাকরি পান না।

তিনি বলেন, এই বেকারত্বের কারণে সেখানে ব্যাপক হারে বাড়ছে অপরাধমুলক কর্মকান্ড।

সিন্ধু মেট্রোপলিটনের রাস্তায় ব্যাপক হারে অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

করাচিকে পরিষ্কার করতে সিন্ধু সরকারকে দুই মাসের সময়সীমা বেঁধে দিযেছেন ইমরান খান। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এ সময়ের মধ্যে সিন্ধু ব্যর্থ হয় তাহলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

সরকারি ব্যয় কমাতে ১০২ গাড়ি নিলামে তুলছেন ইমরান খান

মাদরাসা ম্যানেজমেন্ট নিয়ে বিপাকে? এলো আধুনিক পদ্ধতি

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ