বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

আসামের পর উড়িষ্যায় এনআরসি, তালিকা থেকে বাদ যাচ্ছেন বাঙালীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামের পর এবার ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য উড়িষ্যা থেকে  ভোটার তালিকা থেকে  বাঙালীদের নাম বাদ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। অনলাইন ডিএনএ এর খবরে এ তথ্য উঠে এসেছে।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উড়িষ্যাতে এই উদ্যোগ নেয়া হচ্ছে। তবে তাদেরকে বের করে দেয়া হবে কিনা তা নিশ্চিত করে বলা হয় নি।

কর্মকর্তারা বলেছেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা পর্যালোচনা করছে। আর এরই মধ্যে তাতে থাকা সন্দেহজনক বাঙালীদের নাম বাদ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

হিন্দু-মুসলিম বিচার না করে আসামের ৪০ লাখ মানুষের পাশে দাঁড়ান

কেন্দ্রাপাড়া জেলা কালেক্টর দশরথী সাতপাথি বলছেন, ভারতের উপকূলীয় এই কেন্দ্রাপাড়া জেলায় বসবাস করেন ১৬৪৯ জন বাংলাদেশী। শুধু মহাকালপাড়ায়ই তাদের ১৫৫১টি বসতি আছে তাদের। এই মহাকালপাড়ায়ই এরই মধ্যে ১৩৭ জন বাংলাদেশীকে ভোটার তালিকায় সনাক্ত করা হয়েছে। তাদের জাতীয়তা যাচাই করে ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন,  ভোটার তালিকা যাচাইকরণের এই কাজ চলবে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত। ভোটার তালিকা যাচাইয়ের কাজে যেসব কর্মকর্তা নিয়োজিত আছেন তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যাতে এসব বিদেশীরা চূড়ান্ত তালিকায় ঠাঁই না পায়।

মাদরাসা ম্যানেজমেন্ট নিয়ে বিপাকে? এলো আধুনিক পদ্ধতি

ওই রিপোর্টে আরো বলা হয়, এই রাজ্যে বসবাস করেন ৩৯৮৭ জন বাংলাদেশী। এর মধ্যে ১৬৪৯ জন বসবাস করেন উপকূলীয় জেলা কেন্দ্রাপাড়ায়। আর ১১১২ জন বসবাস করেন প্যারাদ্বীপ ও জগতসিংহপুরে। কেন্দ্রাপাড়ার মহাকালপাড়ায় বসবাসকারী ৩৬২ টি পরিবারকে ২০০৫ সালে দেশ থেকে বের করে দেয়ার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে তাদেরকে আর বের করে দেয়া হয় নি।

উল্লেখ্য, এর আগে আসামে নাগরিকপঞ্জি (এনআরসি) করে ৪০ লাখের বেশি ‘অবৈধ অভিবাসীকে’ অনুপ্রবেশকারী দেখানো হয়েছে। এর মধ্যে বেশির ভাগই বাংলাভাষী মুসলিম। বলা হচ্ছে, তারা ‘অবৈধ বাংলাদেশী’। তাদেরকে বের করে দেয়া হবে।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ