সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

হোসনে মুবারকের ২ ছেলে অর্থ আত্মসাতের অভিযোগে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিশরের সাবেক স্বৈরশাসক হোসনে মুবারকের দুই ছেলেকে অর্থ আত্মসাতের অভিযোগে আটক করা হয়েছে।

আটকের পর ৫৭ বছর বয়সী আলা মুবারক ও ৫৪ বছর বয়সী জামাল মুবারককে গতকাল পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে স্টক এক্সচেঞ্জ ও শেয়ার মার্কেটে দুর্নীতির অভিযোগ ছিল।

মুবারকের দুই ছেলের বিরুদ্ধে প্রথমে ২০১২ সালে মিশরের আইনজীবীরা বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগ আনেন। আলা ও জামাল মিশরের আল-ওয়াত্‌নি ব্যাংকের শেয়ার বেচাকেনায় দুর্নীতির আশ্রয় নেন। আলা ও জামাল যেকোনো রকমের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০১১ সালের তাদের বাবা হোসনি মুবারক গণ বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই ভাই এরইমধ্যে নানা অপরাধের দরুন কয়েক বছর কারাগারে রয়েছেন। তবে নতুন করে আদালত কেন তাদেরকে আটকের নির্দেশ দিয়েছে তা পরিষ্কার নয়।

সরকারি ১২৫ মিলিয়ন মিশরীয় পাউন্ড তছরুপ করে প্রেসিডেন্ট প্রাসাদে খরচের অপরাধে ২০১৫ সালে আলা ও জামালকে তাদের বাবার সঙ্গে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। পার্সটুডে

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ