শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

শিয়াদের অপমান করার অভিযোগে ইরানী সংবাদপত্র বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিয়াদের ‘অপমান’ করার অভিযোগে একটি সংস্কারবাদী পত্রিকা বন্ধের নির্দেশ দিয়েছেন ইরানের শীর্ষ কৌঁসুলি। শুক্রবার ইরানের ফার্স নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

অাল-জাজিরা বলছে, ইরানের ফার্স নিউজ জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সা. এর দৌহিত্র হজরত হোসাইন রা. এর পরিবারকে ‘অসম্মান’ করায় ’সেদায়েহ এসলাহাত’ নামের সংসকারবাদী পত্রিকা বন্ধের নির্দেশ দিয়েছেন কৌঁসুলি মোহাম্মদ জাফর মোন্তাজেরি।

একজন নারীর পুরুষে রূপান্তরিত হওয়ার সার্জারি নিয়ে লেখা প্রতিবেদনের কারণে পত্রিকাটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে।

বৃহস্পতিবার সেদায়েহ এসলাহাত পত্রিকা ‘২২ বছর পর রুকাইয়া হলো মাহদি’ এই শিরোনামে প্রথম পাতায় একটি খবর প্রকাশ করে। আরবি মাসের প্রথম দিন ১ মহররম ওই খবর প্রকাশ করে পত্রিকাটি। এরপরই মূলত পত্রিকাটি বন্ধের নির্দেশ দেয় ইরানি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মোন্তাজেরি বলেন, ওই প্রতিবেদনটি ‘এই শোকের দিনগুলোতে বিক্ষোভের’ জন্ম দিয়েছে এবং সেদায়েহ এসলাহাত পত্রিকার সম্পাদককে সাজা দেয়ার নির্দেশ দিয়েছি।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

দারুল উলুম দেওবন্দে আমার স্মৃতিময় দিনগুলো

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ