মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

ভয়াবহ আগুনে জ্বলছে মার্কেট, আজান দিচ্ছেন যুবক (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে। ভয়াবহ এ আগুনে পুড়ে গেছে ৬ তলা মার্কেট। আগুন লাগার অল্প সময়ের মাধ্যমে ফায়ার সার্ভিসের প্রায় ৪০টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুপুর গড়িয়ে যাবার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যখন আগুন নেভাতে ব্যস্ত, তখন সেখানে আজান দিতে দেখা যায় সালমান মুহাম্মদ নামের এক মুসলিম যুবককে।

শনিবার বেলা ১২টার দিকে অসময়ে আজানের ধ্বনি শুনে অনেকে এগিয়ে এসে দেখতে পান আজানরত সালমানকে। ফজরের আজান দিচ্ছিল সে। কিন্তু সালমান বেলা ১২টার সময় কেন আজান দিচ্ছেন; আবার সেটি কেন ফজরের আজান তা কেউ বুঝতে পারেননি।

আজান শেষ হবার পর সালমানের কাছে জানতে চাইলে উপস্থিত স্বেচ্ছাসেবীদের তিনি বলেন, চোখের সামনে দেখছিলাম সব শেষ হয়ে যাচ্ছে। ভোরের আজানে সব থেকে বেশি শক্তি আছে। সবচেয়ে বেশি পবিত্র। তাই দোয়া করছিলাম যদি আল্লাহ বৃষ্টি এনে দেন। তাহলে হয়তো তাড়াতাড়ি আগুন নিভতে পারে।

তিনি বলেন,আমার বন্ধুদের দোকান আছে ওখানে। তাছাড়া আমি এই এলাকায় গত ৩৫ বছর ধরে থাকি। সবাইকেই জানি চিনি। সবার জন্যই দোয়া করছিলাম।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনের জেরে ভেঙে পড়তে থাকে বাড়ির একাধিক কাচ। মাঝে মাঝে মার্কেটের ভিতর থেকে বিকট শব্দও শোনা যাচ্ছিল। এর মধ্যে তার এ মহানুভবতা কিছুটা হলেও স্বান্তনা দিয়েছে।

মার্কেটের ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ছিল ওষুধ তৈরির রাসায়নিকও। দমকল কর্মীদের ধারণা, দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। প্রাথমিকভাবে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র: কলকাতা ২৪।

সালমানের আজান ...

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরও পড়ুন: বিশ্ব ইজতেমা নিয়ে নতুন সিদ্ধান্তে কাকরাইল

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ