বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

প্রধানমন্ত্রীর নির্দেশে ১৪২ আসামিকে মুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে লঘু অপরাধে কারাবন্দি ১৪২ জনকে মুক্তি দেয়া হয়েছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের আদালত থেকে তারা মুক্তি পান।

এই ১৪২ বন্দির মধ্যে চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। রবিবার তারা আদালতে আত্মপক্ষ সমর্থন করলে প্রত্যেকে জামিনে মুক্তি পান। এমনকি তাদের অনেকে মামলা থেকে অব্যাহতিও পেয়েছেন।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘লঘু অপরাধে বিভিন্ন মামলায় কারাগারে আটক আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় প্রধানমন্ত্রীর নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে।’

পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান আইজি প্রিজন।

বিশ্ব ইজতেমা নিয়ে নতুন সিদ্ধান্তে কাকরাইল

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ