বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে কিশোরসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় প্রায় পঞ্চাশ জন আহত হন। হামাস নিয়ন্ত্রিত গাজা‌র স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

শুক্রবার গাজার উত্তরাঞ্চলীয় জাবিলাহ এলাকার দক্ষিণাঞ্চলে ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছিল। এ সময় ইসরায়েলি বাহিনী তাতে গুলি চালায়। এতে শাদি আব্দেল আল নামে ১২ বছরের এক কিশোর নিহত হয়।

এ ছাড়া হানি আফানা এবং মোহাম্মদ শাকুরা নামে ২১ বছর বয়সী আরো দুই যুবককে পৃথক এলাকায় গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে একজনকে গাজার দক্ষিণের খান ইউনিসে এবং অপরজনকে মধ্যাঞ্চলীয় আল-বুরেইজ এলাকায় গুলি করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার অবরুদ্ধ গাজার একমাত্র প্রবেশদ্বারটি পুরোপুরি খুলে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, পরিস্থিতি শান্ত থাকার শর্তে এই প্রবেশদ্বার খোলা থাকবে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সীমান্তে ১৩ হাজারের মতো ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নেয়।

গত ৩০ মার্চ থেকে প্রতি সপ্তাহেই বিক্ষোভে অংশ নিয়ে আসছে অবরুদ্ধ গাজাবাসী। সে সময় থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আক্রমণে ১৮৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ সময়ের মধ্যে একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের সময় থেকে মূলত ইসরায়েলি সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ প্রতিবাদে অংশ নেওয়ার পরিমাণ বৃদ্ধি পায়।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ