শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইমাম-মুসল্লিদের আপত্তিতে বন্ধ হলো ‘জান্নাত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে স্থানীয় ইমাম ও মুসল্লিদের আপত্তির মুখে সাতক্ষীরায় জান্নাত নামের একটি ছবির প্রদর্শনী বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টা থেকে এই শো শুরু হবার কথা ছিল।

জানা যায়,  ১৪ সেপ্টেম্বর থেকে শো চলবে বলে ঘোষণা দিয়েছিল হল কর্তৃপক্ষ। স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লিদের অনুরোধে স্থানীয় পুলিশ প্রসাশন আজ সকালে পুলিশের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, জেলার অনেক মুসল্লি এই ছবির বিষয়ে আপত্তি তুলেছেন। তারা বলেছেন জান্নাত একটি পবিত্র ইসলামী নাম। জান্নাত নামের আড়ালে কোনো অশোভন অশ্লীল চিত্র দেখানো হলে তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। জেলার বেশ কয়েকটি মসজিদের ইমামও বলেছেন একই কথা।

পুলিশ সুপার বলেন, ছবিটি ছাড়পত্র পেয়েছে সত্য। কিন্তু স্থানীয় কিছু ব্যাপার তো থাকেই। ফলে মুসল্লিদের কথায় সম্মান দিয়ে আমরা সিনেমা হল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি ছবিটির শো বন্ধ রাখতে। তারা আমাদের অনুরোধ করে জান্নাত বন্ধ রেখেছেন।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ