বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

মুসলিমদের প্রশংসায় জুমার আগে মসজিদে মোদি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় জুমার নামাজের আগে মসজিদে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রথমবারের মতো কোনো মসজিদে ঢুকে দেশটির মুসলমান সম্প্রদায়ের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তিনি।বক্তব্যে নরেন্দ্র মোদি শিয়া মুসলিমদের একটি  অনুষ্ঠানে মুসলমানদের প্রশংসাও করেন। আগামী ২১ সেপ্টেম্বর মহররম উপলক্ষ্যে তাদের এ অনুষ্ঠানটি ছিলো।

ইন্দোরে দাউদি বোহরাদের অনুষ্ঠান উপলক্ষে সাইফি মসজিদে একটি অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।

লোকসভা নির্বাচনের আগে দেশের সংখ্যালঘু সমাজে বিজেপির ইমেজ উদ্ধারে এই পদক্ষেপ বড় ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।

ওই অনুষ্ঠানে বোহরাদের ধর্মীয় গুরু সৈয়দেনা মুফাদ্দাল সাইফুদ্দিননের পাশে বসে দেশগঠনে বোহরাদের ভূমিকার কথা স্মরণ করেন মোদি।

তিনি বলেন, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন ইমাম হোসেন। তার আদর্শ আজও গুরুত্বপূর্ণ। ভরতের মতো দেশে আমরা সবাই একসঙ্গে রয়েছি। এটাই ভারতের বিশেষত্ব।

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ