শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

পশ্চিম তীরে বেদুঈন গ্রাম দখলের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের কয়েকটি তাবু জ্বালিয়ে দিয়েছে।

দখলকৃত পশ্চিম তীরের বেদুঈন গ্রামের খান আল আহমারের কাছে এ তাবুগুলো ধ্বংস করেছে তারা। এর প্রতিবাদে পশ্চিম তীরে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছে।

রয়টার্সের সাক্ষাতকারে বিক্ষোভকারীরা বলেন, বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে ইসরায়েলি বাহিনী গ্রামে এসে পৌঁছায়।

সদ্য নির্মিত প্রতিবাদ বিক্ষোভের জন্য যে ঘাঁটিগুলো তৈরি করেছে সে বেদুঈন শিবিরগুলো গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা।

আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এ বিক্ষোভ। আবারো যদি কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যায় এ বিক্ষোভ।

ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের সামরিক যোগাযোগ সংস্থা কোগ্যাট টুইটারে বলেছে, এই আল আহমার এলাকায় অবৈধভাবে পরিবহন ও বস্তি তৈরি করেছে। তাই সেগুলোকে সরিয়ে দেয়া হয়েছে।

খান আল আহমার জেরুসালেম থেকে মৃত সাগরের দিকে পশ্চিম তীরের ইসরায়েলি হাইওয়েের পাশে অবস্থিত। ইসরায়েলের পরিকল্পনায় গ্রামটি ধ্বংস করা হয়েছে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

১৮০জন বাসিন্দাকে স্থানান্তর করা হয়েছে। বেদুইনরা এ গ্রামে বসবাস করে। গরু ছাগল লালন-পালন করে জীবিকা গ্রহণ করে।

এদিকে ফিলিস্তিনিরা দাবি করছে তারা আল আহমার গ্রামটি দখল করে এ পুরো এলাকা দখল করতে চায়। তাই তার শুরু হিসেবে সর্বপ্রথম তারা এ গ্রামে অভিযান পরিচালনা করে।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় এ এলাকাগুলো। ফিলিস্তিনিরা তারপর থেকেএকটি স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন করে যাচ্ছে।

গত সপ্তাহে ইসরায়েলের সুপ্রীম কোর্ট বলে আল আহমার গ্রামটি অনুমতি ছাড়া নির্মিত হয়েছে। অবৈধ তাই ওঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু দখলদারি ইসরায়েল এ এলাকা দখল করতে চায় বলে ফিলিস্তিনিরা এখন বিক্ষোভে নেমেছে।

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ