বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

তুর্কি লিরার মান পুনরুদ্ধারে নতুন পদক্ষেপ নেয়া হবে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৃহস্পতিবার বলেছেন, তুর্কি মুদ্রা লিরাকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য তুরস্ক নতুন পদক্ষেপ গ্রহণ করবে।

উন্মুক্ত বিশ্ব বাণিজ্যের এই সময়ে তুরস্কের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য দেশটি কঠিন পদক্ষেপ নিতে পিছপা হবে না বলেও এরদোগান জানান।

আঙ্কারাতে ব্যবসায়ীদের একটি সম্মেলনে এরদোগান বলেন, আমদানি এবং রপ্তানিকারকরা ছাড়া অন্য কাউকে বিদেশি মুদ্রায় ব্যবসা করতে হবে না।

বৃহস্পতিবারের আগে এরদোগান তুর্কিতে ভূমি বিষয়ক যেকোনো ব্যবসা করার সকল লেনদেন তুর্কি মুদ্রা লিরাতে করাটা বাধ্যতামূলক করে দিয়েছেন এতদিন যা বিদেশি মুদ্রায় করা যেত।

এরদোগান আরো বলেন, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন। ঘণ্টা ব্যাপী ধরে দেয়া ঐ বক্তব্যে এরদোগান যিনি নিজেকে উচ্চ সুদের হারের শত্রু বলে দাবি করেন দেশটির কিছু ব্যক্তিগত ব্যাংকের সমালোচনা করে বলেন, তুরস্কের কিছু ব্যাংক সুদের হার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এরদোগান অবশ্য ব্যবসায়ীদেরকে জানান, তুরস্কের আর্থিক খাতগুলোর উচিত ব্যক্তিগত খাতে আরো বেশি দিয়ে এই খাতকে সহযোগিতা করা।

বক্তব্যের শেষে তিনি তুর্কি মুদ্রা লিরাকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য নতুন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন।

সূত্র: সিএনবিসি

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ